মালদা

গাজোলে উদ্ধার বিরল প্রজাতির পেঁচা

গাজোলের বাহুপুর গ্রাম পঞ্চায়েতের পাঠান পাড়া গ্রামে উদ্ধার বিরল প্রজাতির পেঁচা। জানাজায় ওই এলাকার একজন ব্যবসায়ী বাহুপুর স্ট্যান্ডে ব্যবসা করে। নাম সিরাজুল ইসলাম। সে আজ সকালে কাজে যাওয়ার সময় দেখে একটি নয়নজুলিতে একটি বিরল প্রজাতির পেঁচা জলে হাবুডুবু খাচ্ছে। সে পেঁচাটিকে দেখতে পেয়ে জল থেকে উদ্ধার করে। তারপর স্ট্যান্ডের দিকে পেঁচা নিয়ে রওয়না দেয়। খবরটি জানাজানি হতেই সকলে ভির জমান পেঁচাটি দেখতে। এরপর প্রশাসনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তরের কর্মীরা। গ্রামবাসীরা পেঁচাটি বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেয়।           
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/VDVgk4LmD2c